28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

মির্জা ফখরুলের সঙ্গে তুরস্কের পররাষ্ট্র সচিবের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত তুরস্কের পররাষ্ট্র সচিব এ বেরিস আকিঞ্জি। সোমবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দলটির মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এদিকে তুরস্কের পররাষ্ট্রসচিব এ বেরিস আকিঞ্জির সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
বিআরএসটি/এসএস

Related posts

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি

News Desk

‘এনসিপির কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতেই নির্বাচন’

News Desk

পিরোজপুর জেলা বিএনপির সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময়

News Desk

নিউজিল্যান্ডের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ড্র করে মাঠ ছেড়েছে ইরান

brs@admin

মনির খানের কণ্ঠে আসছে আবেগঘন গান ‘মা’

News Desk

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল : সিইসি

News Desk
Translate »