BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তুরস্কে সরকারি সফর শেষে আজ দেশে ফিরেছেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের এয়ার ফোর্স কমান্ডারের আমন্ত্রণে ১ থেকে ৫ অক্টোবর তুরস্ক সফর করেন। সফরকালে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের এয়ার ফোর্স কমান্ডার, তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

এছাড়াও, বিমান বাহিনী প্রধান তার্কিস এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান সরকারি সফরে তুরস্কের উদ্দেশ্যে ১ অক্টোবর বুধবার ঢাকা ত্যাগ করেন।
বিআরএসটি/এসএস

Related posts

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ডিবির ওসি নিহত

News Desk

অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার জেট রানওয়ে থেকে বিচ্যুত

News Desk

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

News Desk

শিগগির ইবতেদায়ি মাদরাসার এমপিওভুক্তির আদেশ : সচিব

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

News Desk

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

News Desk