33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

বিসিবির নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামীকালের নির্বাচন প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত বলেছেন, ‘নির্বাচনে স্থগিতাদেশ দিচ্ছি না। নির্বাচন হওয়া উচিত।

বিসিবি নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের গত ১৮ সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিতই থাকবে বলে আজ আদেশ দিয়েছেন আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত।

আজকের এই আদেশের বিষয়ে বিসিসির আইনজীবী মাহিন এম রহমান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশে স্থগিতা করে দেয়া আদেশটি চলমান থাকবে বলে আদেশ দিয়েছেন চেম্বার আদালত। ফলে ১৮ সেপ্টেম্বর দেওয়া চিঠি বহাল থাকল। আগামীকাল বিসিবির নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনগত বাধা নেই।

আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক শুনানি করেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ। রিট আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল শুনানিতে অংশ নেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. শফিকুল ইসলাম। বিসিবির পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মাহিন এম রহমান।
বিআরএসটি/এসএস

Related posts

২৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ

brs@admin

তুরস্কে একদিকে ভারি তুষারপাত, অন্যদিকে ভয়াবহ দাবানল

brs@admin

শাকিব খানকে নিয়ে মন্তব্যে বিতর্ক, ব্যাখ্যা দিলেন জাহিদ হাসান

brs@admin

নতুন মামলায় পলকসহ গ্রেফতার ৪

News Desk

দ্রুততম সময়ে ‘জুলাই সনদ’ তৈরির লক্ষ্যে আলোচনায় ঐকমত্য কমিশন

News Desk

উত্তর কোরিয়ার পারমাণবিক পদক্ষেপ বন্ধে তিন ধাপের পরিকল্পনা নেবে দক্ষিণ কোরিয়া

News Desk
Translate »