26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

নৌবহর আটক: স্পেনে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব

ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে স্পেন। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহর আটকে দেয়ার ঘটনায় এ তলব করা হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী জানান, মাদ্রিদে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছি। ওই নৌবহরে স্পেনের ৬৫ জন নাগরিক ভ্রমণ করছেন বলেও জানান তিনি।

একইসঙ্গে ইসরায়েলের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্য সরকার।

এদিকে, ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রেখেছে সুমুদ ফ্লোটিলার যাত্রীরা। নেতানিয়াহু প্রশাসনের নৌ অবরোধ ভঙ্গের লক্ষ্যে এগিয়ে চলা এই বহরে রয়েছেন মানবাধিকার কর্মী থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষক ও রাজনীতিবিদসহ অন্তত ৪৪ দেশের পাঁচ শতাধিক মানুষ।

নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টায় অংশ নিয়েছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতী মান্দলা ম্যান্ডেলা ও বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম।
বিআরএসটি/এসএস

Related posts

চাকসু : মনোনয়নপত্র জমাদানের শেষ দিন আজ

News Desk

চীনে স্কুলের খাবার খেয়ে হাসপাতালে ২৩৩ শিশু

brs@admin

যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়ন করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব

News Desk

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড় বিষয়ে যা জানা গেল

brs@admin

টেক্সাসে বন্যায় প্রাণহানি বেড়ে ১০৯

brs@admin

ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতার সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

News Desk
Translate »