25.9 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

বগুড়ায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত

বগুড়ার আদমদীঘিতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। উপজেলার ছাতিয়ানগ্রাম রেলক্রসিংয়ে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল বামনীগ্রামের নয়ন হোসেনের ছেলে তৌফিক হোসেন (১৮) ও হেলাল হোসেনের ছেলে মারুফ হোসেন (১৮)। আহত হয়েছেন একই গ্রামের রহিম উদ্দিন ছেলে আকাশ হোসেন (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন তরুণ ছাতিয়ানগ্রাম বাজার থেকে আদমদীঘির দিকে যাচ্ছিলেন। ছাতিয়ানগ্রাম রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ তিন আরোহী ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান।

তথ্য নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

উপদেষ্টারা প্রটেকশনের জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েছেন : রাশেদ

News Desk

শিক্ষার্থীদের তোপের মুখে আইন ও শিক্ষা উপদেষ্টা

News Desk

দেশের বেশির ভাগ পুরুষ ‘সেক্সুয়ালি হতাশাগ্রস্ত’, বললেন মাহি

News Desk

চার মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া

brs@admin

আজ আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

News Desk

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

News Desk
Translate »