26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

নরসিংদীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

নরসিংদীর আলোকবালীতে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সাদেক মিয়া (৪২) নামে একজন নিহত হয়েছেন। এতে দুইপক্ষের আরো অন্তত ১০ জন আহত হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রুপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর প্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরই রেশ ধরে সোমবার সকালে পুনরায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহতসহ আরও বেশ কয়েকজন আহত হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি

News Desk

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার

News Desk

‘ক্ষমতার মোহ নয়, মানুষের ভালোবাসাই চাই’ : ইউপি চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর

News Desk

রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র-বিস্ফোরকসহ আটক ৩

News Desk

মুন্সীগঞ্জে চার জেলের কারাদণ্ড

News Desk

মোদীর গদি কী নাড়িয়ে দিলো তেলাপোকার আন্দোলন?

News Desk
Translate »