BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদপ্রবাসশিরোনাম

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ১৯৯ জন আটক

মালয়েশিয়ার জালান সুলতান আজলান শাহে একটি বড় অভিযানে অবৈধ অভিবাসী সন্দেহে ১৯৯ জনকে আটক করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে বিভিন্ন কৌশলও অবলম্বন করে ‘অবৈধ অভিবাসীরা’। তবে সফল হয়নি তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কিছু আটক ব্যক্তিকে কাঁদতে দেখা গেছে, অন্যরা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তর্ক করার চেষ্টা করেন, কিন্তু অবশেষে সবাইকে ইমিগ্রেশন বিভাগের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, আটক অভিবাসীদের মধ্যে ১৫০ জন পাকিস্তানি, ২১ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয়, ছয়জন ইন্দোনেশিয়ান, চারজন নেপালি। এছাড়া দুইজন জর্ডান, দুইজন ফিলিপাইন এবং একজন শ্রীলঙ্কার নাগরিক।

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, রাত ৯টা থেকে রাত ১১টা৩০ পর্যন্ত কেএল স্ট্রাইক ফোর্সের অধীনে পাঁচটি আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত অভিযানে তিনজন স্থানীয় ও ২৩ জন নারীসহ মোট ১৯৯ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, অভিযানটি জালান সুলতান আজলান শাহের প্রায় এক কিলোমিটার বিস্তৃত একটি ব্যবসায়িক এলাকায় কেন্দ্রীভূত ছিল, যা “ছোট্ট পাকিস্তান” নামেও পরিচিত। আটককৃতদের সকলের বয়স ১২ থেকে ৬০ বছরের মধ্যে।

একই সংবাদ সম্মেলনে ওয়ান মোহাম্মদ সাউপি বিদেশিদের, বিশেষ করে অবৈধ অভিবাসীদের কঠোর আইনি ব্যবস্থা এড়াতে চলমান অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

ওয়ান মোহাম্মদ সাউপি বলেন, গত রাতের অভিযানে পুত্রজায়া, সেলাঙ্গর এবং নেগ্রি সেমবিলানের ইমিগ্রেশন অফিস, পুলিশ এবং কুয়ালালামপুর সিটি হলের সহায়তায় ইমিগ্রেশনসহ পাঁচটি সংস্থার ১৭০ জন আইন প্রয়োগকারী কর্মী জড়িত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

সুন্দরবনের মালঞ্চ নদীর চরে অবৈধ রিসোর্ট উচ্ছেদ

News Desk

শাকিবের সিনেমায় তৌকীর খলনায়ক

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

brs@admin

সরকারি অর্থের অপব্যবহার: শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

News Desk

গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে, আলোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত: রিজভী

brs@admin

আজকের স্বর্ণের দাম: ১৯ আগস্ট ২০২৬

News Desk