BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

যুক্তরাষ্ট্রে মামলা করলেন আখতার

নিউইয়র্কে হেনস্তা ও ডিম ছোড়ার ঘটনায় মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্টে এ মামলা দায়ের করেন তিনি।

মামলায় দুইজনের নাম উল্লেখ করে আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। আখতার হোসেন অভিযোগ করেন, বিমানবন্দরে হামলার পরও লবি ও আশপাশের এলাকায় তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল। এ কারণে তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।

আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

প্রসঙ্গত, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছালে বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগ কর্মীরা বিক্ষোভ করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির নেতা হুমায়ুন কবির, এনসিপি নেতা আখতার হোসেন ও ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দেয়া হয়।

পরে আখতার হোসেনকে লক্ষ্য করে কয়েকজন কর্মী ডিম নিক্ষেপ করেন। নিরাপত্তা ঝুঁকির মুখে তারা পুলিশের সহায়তায় বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।
বিআরএসটি/এসএস

Related posts

ইউনূস-মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ

brs@admin

পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল ক্রোয়েশিয়া

brs@admin

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল

brs@admin

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

brs@admin

সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও

News Desk

লালমোহনে গাঁজাসহ চরফ্যাশনের যুবক আটক

News Desk
Translate »