32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

সাফ অনূর্ধ্ব-১৭: পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

গ্রুপ পর্বের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরুতেই দুই গোল আদায় করে নেয় লাল-সবুজের কিশোররা।

তৃতীয় মিনিটে পাকিস্তান গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এর এক মিনিট পরেই দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অপু রহমান। তবে এরপর আর কোনো গোল না হলেও ম্যাচে দাপট ধরে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। অন্যদিকে ভারতের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয় পাকিস্তান।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে দিনের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও নেপালের মধ্যকার লড়াই থেকে। আগামী শনিবার শিরোপার জন্য মাঠে নামবে লাল-সবুজের তরুণ যোদ্ধারা।
বিআরএসটি/এসএস

Related posts

টিভিতে নির্বাচনি প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির

News Desk

১৪ মার্চ ইমাম মোয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন

News Desk

তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেশ করলেন পরিচয়পত্র

News Desk

তালিকায় যুক্ত হবে আরও ৫ পণ্য

News Desk

জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ

News Desk
Translate »