Wednesday, September 23, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

খাগড়াছড়িতে অস্ত্রসহ মাদক কারবারি আটক

খাগড়াছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী আব্দুল্লাহপুর-নানুপুরে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ এক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার রাতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। তাদের পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আটক ব্যক্তি ফটিকছড়ির আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল হালিম ইমন (৩৮)।

অভিযানে সেনা টহল দল তল্লাশি চালিয়ে একটি শটগান, রাইফেলের ২ রাউন্ড গুলি, পিস্তুলের ৬ রাউন্ড গুলি, শটগানের ৭ রাউন্ড গুলি, এ্যামোনিশন ক্লিপ-১টি, ১৪৪ পিস ইয়াবা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, ১৫টি মোবাইল ফোন, ২৫টি সিমকার্ড, একটি বডি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

আটককৃতকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের সেনা কর্মকর্তারা জানিয়েছে, শান্তি ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিআরএসটি/এসএস

Related posts

সরকারকে আলোচনায় বসার আহবান জামায়াতের

News Desk

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে জাপান

brs@admin

শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু

News Desk

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু

News Desk

সাবেক প্রধান বিচারপতি খায়রুল কারাগারে

News Desk

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত

News Desk
Translate »