28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ হ্যাক করে অর্থ দাবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। বিষয়টি বুধবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ।

আল-আমিন শেখ বলেন, দুপুর ২টার পরে স্যারের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মেসেজ আসে। সেখানে টাকা দাবি করা হয়। কারও কাছে ৩০ হাজার, কারও কাছে ৩৫ হাজার টাকা চাওয়া হয়েছে। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান অবগত আছেন।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা বলেন, বিভিন্ন মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে। আমার কাছেও ৩০ হাজার টাকা চাওয়া হয়েছে ওই নম্বর দিয়ে। কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, চেয়ারম্যান স্যার মিনিস্ট্রিতে আছেন। এ বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন কি না আমার জানা নেই।
বিআরএসটি/এসএস

Related posts

মনিরামপুরে স্বাধীনতা দিবসে বিএনপি ও জামায়াত নেতারা একসাথে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন

News Desk

মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

brs@admin

আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে চায় না বিএনপি: দুদু

News Desk

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

News Desk

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে গেল বাংলাদেশ

News Desk

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

brs@admin
Translate »