32 C
Bangladesh
রবিবার, মে ৩১, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

আ.লীগের দোসরদের সঙ্গে বিএনপির আঁতাত নেই: রিজভী

আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই। এসব দোসররা খোলস পাল্টাতে না পারলেও তাদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। 
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের নিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, নিউইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে আওয়ামী দোসররা এমন কর্মকাণ্ডের সাহস পেত না। সরকার কার্যকর ব্যবস্থা না নেয়ায় তাদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে এবং বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে।
রিজভী বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) অর্থ লুটপাটকারীদের টাকা ফেরত আনতে পারেনি, বিচারও করতে পারেনি। তাদের কার্যক্রম দৃশ্যমান নয়, অথর্ব অবস্থায় আছে।
এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকতে হবে। তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়।
বিআরএসটি/এসএস

Related posts

পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ

News Desk

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

brs@admin

সমুদ্রবন্দরগুলো ৩ নম্বর সতর্ক সংকেত

News Desk

কম্বোডিয়া-থাইল্যান্ড যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

News Desk

চট্টগ্রামে এক দিনে ৯ জনের শরীরে করোনা শনাক্ত

brs@admin

পাকিস্তানে ভারতীয় কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা

brs@admin
Translate »