30.6 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

পুতিনের মাথার ওপর বোমারু বিমান উড়াল যুক্তরাষ্ট্র

শক্তি প্রদর্শনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার ওপর দিয়ে নিজেদের বি-২ বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৫ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় যান পুতিন। তিনি বিমানবন্দরে বিমান থেকে নেমে ট্রাম্পের সঙ্গে হাত মেলান।

এরপর দুজন একসঙ্গে এগিয়ে আসছিলেন। তখনই শক্তিশালী বি-২ বোমারু উড়ে যায়।

ওই সময় অনেকটা চমকে ওঠেন পুতিন। তিনি শব্দ শুনে আকাশের দিকে তাকান।

২২ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দুই প্রেসিডেন্ট লাল কার্পেটের ওপর হেঁটে একটি স্টেজের দিকে আসছেন। বি-২ বোমারুর সঙ্গে অন্য আরও যেসব বিমান উড়ে আসছে সেগুলো যাওয়ার সময় পুতিন উপরের দিকে ফিরে তাকান।

বি-২ বোমারু যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। এটি অন্যদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সহজে ভেদ করতে পারে।

চলতি বছরের জুনে ইরানের ফর্দোসহ অন্যান্য পরমাণু কেন্দ্রে হামলায় যুক্তরাষ্ট্র এ বিমান ব্যবহার করে।

বি-২ বোমারু বিমান আকাশেই জ্বালানি নিতে পারে। এরফলে এটি বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। এটি সাধারণ ও পারমাণবিক উভয় অস্ত্র বহন করতে পারে। এটি একসঙ্গে ১৬টি বি৮৩ পারমাণবিক বোমা বহন করে উড়তে পারে।

শুক্রবার গ্রিনিচ মান সময় বিকেল ৫টা ৫৪ মিনিটে (স্থানীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিট) পুতিনের বিমান আলাস্কার অ্যাঙ্কোরেজের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে। বিমানবন্দরে ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার পর দুই নেতা একসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের লিমুজিনে ওঠেন এবং সেখান থেকেই একান্ত আলোচনার মাধ্যমে শীর্ষ বৈঠকের সূচনা হয়।

বিমানবন্দরে সাক্ষাতের ১৫ মিনিট পর ক্ষুদ্র পরিসরের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়, যা প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। এরপর দুই নেতা গণমাধ্যমের সামনে আসেন।

পরে রুশ প্রেসিডেন্ট কাছাকাছি একটি স্মৃতিসৌধ কবরস্থানে গিয়ে সোভিয়েত পাইলটদের কবরের কাছে ফুল অর্পণ করেন।

এটি ছিল প্রায় এক দশক পর পুতিনের যুক্তরাষ্ট্র সফর। এর আগে তিনি ২০১৫ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনায় কমিটি করছে সরকার

brs@admin

পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ করল ভারতীয় সেনাবাহিনী

brs@admin

আদিতমারীতে শিশু হত্যার জেরে রণক্ষেত্র, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

brs@admin

ঈদের ছুটিতে চালু থাকবে এটিএম সেবা – কেন্দ্রীয় ব্যাংক

brs@admin

শিবগঞ্জে দুটি ট্রাকের সংঘর্ষে চালক নিহত

brs@admin

খালেদা জিয়ার জন্মদিন: কেক না কাটার নির্দেশ বিএনপির

News Desk
Translate »