15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিক্ষাশিরোনামসারাদেশ

রাকসু নির্বাচন পেছানোর দাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় চলছে কমপ্লিট শাটডাউন। এমন পরিস্থিতিতে আসন্ন রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর। আসন্ন দুর্গাপূজার পরে রাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন তিনি। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শেখ নুর উদ্দিন আবীর বলেন, পোষ্য কোটা ইস্যু এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের মধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা একেবারেই নেই। অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে গেছে। এমন পরিস্থিতিতে আসন্ন রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর সুষ্ঠু এবং গণতান্ত্রিক উপায়ে সম্ভব নয়। উৎসবমুখর ও গ্রহণযোগ্য করতে পূজার পর নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।

৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর বহু প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন হওয়ার কথা রয়েছে।

ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবির পর এবার রাকসুকে ঘিরে মরিয়া হয়ে মাঠে নেমেছে ছাত্রদল। কৌশলী প্যানেলের পাশাপাশি ভিন্ন ধাঁচের প্রচারণাতেও সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে রাকসুর ২৩টি পদে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল। এতে ছাত্রদলের ‘নির্যাতিত’ ও ‘ক্লিন ইমেজের’ নেতাকর্মীদের সামনে রাখা হয়েছে। সংগঠনের নেতা-কর্মীদের বাইরেও জাতীয় দলের ফুটবলার, রাজশাহী ফুটবল দলের গোলকিপার, প্রথম বর্ষের শির্ক্ষার্থী, ব্যান্ডের প্রতিষ্ঠাতা, ডিনস পুরস্কারজয়ী শিক্ষার্থীরা প্যানেলে জায়গা পেয়েছেন। শীর্ষ তিন পদের একটিতেসহ চার নারী শিক্ষার্থীও আছেন প্যানেলে।
বিআরএসটি/এসএস

Related posts

মুরাদনগরের মতো ঘটনা দেশে যাতে আর না ঘটে : আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের রিট খারিজ

News Desk

অস্ত্র সমর্পণের দাবি হামাসের অস্বীকার

News Desk

রাস্তার বিলবোর্ডে অভিনেত্রীর আবেদনময়ী ছবি, এক সপ্তাহে ৪০টি দুর্ঘটনা!

brs@admin

মিডিয়াকে বিশ্বাস করা বোকামি : সারজিস

News Desk

মির্জা ফখরুলের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

News Desk
Translate »