26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুন্না ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০। সোমবার (২২ এপ্রিল) জেলা কারাগারে তিনি ইন্তেকাল করেন।

মারা যাওয়া কয়েদি আবু বক্কর সিদ্দিকের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি কঞ্চিপাড়া ইউনিয়নে পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, প্রায় এক মাস আগে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। পরে আদালত থেকে জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকে বের হওয়ার আগেই আরেকটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন।

কারা সূত্রে জানা যায়, আজ সকালেই মুন্না চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনো রহস্য রয়ে গেছে।

অপরদিকে গাইবান্ধা সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। ইসিজি করে দেখা যায় সে বেঁচে নেই।

মুন্না চেয়ারম্যানের আকস্মিক মৃত্যুতে পরিবার জানায়, পরিকল্পিতভাবে তাকে একের পর এক মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছিল। কারাগার কর্তৃপক্ষ আমাদেরকে মৃত্যুর বিষয়ে কোনো খবর দেয়নি। অন্যদিকে কারা কর্তৃপক্ষ দাবি করছে, এটি প্রাকৃতিক মৃত্যু।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, ময়নাতদন্ত সম্পন্নের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ২৬

brs@admin

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি : সালাউদ্দিন আহমেদ

News Desk

তাপসের তিনটি ব্যাংক হিসাব জব্দ

News Desk

করোনার আগাম প্রস্তুতি ‎বাগেরহাট জেনারেল হাসপাতালে

brs@admin

আদানির ৬০ হাজার কোটি টাকায় আসামে ৩,২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র

brs@admin

বাস-ভ্যান সংঘর্ষে একজন নিহত

News Desk
Translate »