27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশস্বাস্থ্য

হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে কারাদণ্ড

নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালাল আটক করেছে র‌্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার সকাল ৮ টা থেকে দুপুর ১১ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। র‌্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু অভিযানের নেতৃত্ব দেন।

আটককৃতরা হলো- মিলন (৩৫), রতন (৩৮), হারুন (৩৫), সজিব (২৫), স্বপন (৪৪), মাসুদ (৪৫) ও আকরাম হোসেন (২৫)।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে হাসপাতলে দালালদের দৌরাত্মে সব হারিয়ে নিঃস্ব হন চিকিৎসা নিতে আসা রোগীরা, এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাবের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন জানান, হাসপাতালে দালালদের দৌরাত্মে রোগীদের সেবা সংকটের অভিযোগটি দীর্ঘদিনের। আজ র‌্যাবের অভিযানে আটককৃতদের তথ্য প্রমাণের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাণ্ড দেয়া হয়েছে।

র‌্যাব-কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু জানান, রোগীদের চিকিৎসা সেবার স্বার্থে ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিআরএসটি/এসএস

Related posts

পুরো গাজা দখলের সিদ্ধান্ত নেতানিয়াহুর

News Desk

স্টুডেন্ট ভিসার আবেদন ফের চালু করলো যুক্তরাষ্ট্র

brs@admin

ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ ঘোষণা কলম্বিয়ার, কয়লা রফতানি বন্ধ

News Desk

উপদেষ্টাদের কারো সেফ এক্সিট প্রয়োজন নেই : আসিফ নজরুল

News Desk

যদি বলা হয় বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে, তাহলে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : মির্জা ফখরুল

News Desk

ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী

News Desk
Translate »