BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

বিএনপি নেতার স্ত্রীর গোডাউন সিলগালা, চাল জব্দ

বগুড়ার আদমদীঘি উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা বদল করে পাচারের সময় জনতার হাতে আটকের পর গোডাউন সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের ব্রিজ মোড়ে তালুকদার শপিং কমপ্লেক্সের একটি গোডাউন থেকে ১১৯ বস্তা চাল জব্দ ও গোডাউন সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তালুকদার শপিং কমপ্লেক্সের গোডাউনে হত দরিদ্রদের জন্য রাখা স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ বস্তা চাল ভ্যানযোগে পাচার করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেনের স্ত্রী সাহিদা বেগম। পরে স্থানীয় জনতা চালগুলো আটক করেন। এক পর্যায়ে ওই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি বস্তা বদল করে প্লাস্টিকের ৩৫ বস্তায় রাখা ১ হাজার ৭৫০ কেজি এবং সরকারি চটের বস্তায় রাখা ২ হাজার ৫৫০কেজি চাল জব্দ করে। সেইসঙ্গে ৩৩ বস্তায় থাকা ১ হাজার ৬৫০ কেজি চাল জব্দ করে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদে রাখা হয়।

এ বিষয়ে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান জানান, বস্তা বদল করে সরকারি চাল পাচারের ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্তের ডিলারশিপ বাতিলসহ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিআরএসটি/এসএস

Related posts

রোমে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

brs@admin

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান

News Desk

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

News Desk

কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেপ্তার

brs@admin

নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর

brs@admin

আছিয়ার দাফন সম্পন্ন, ধর্ষণে অভিযুক্তের বাড়িতে জনতার আগুন

brs@admin
Translate »