27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যদিয়ে এ পর্যায়ে এসেছে’। শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, নির্বাচনের মধ্যদিয়ে রাষ্ট্র পরিচালনার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর জন্য বিএনপি প্রস্তুত। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে।

নানা নির্যাতন নিপীড়ন করেও বিএনপিকে বিলীন করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, যাদের কাল জন্ম হয়েছে এবং যারা মুক্তিযুদ্ধে ভিন্ন অবস্থানে ছিলো, তারাও বিএনপিকে নানা কথা বলে।

মির্জা ফখরুল বলেন, যেকোনো নেতার নামে স্লোগান নয়, স্লোগান হবে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে।
বিআরএসটি/এসএস

Related posts

জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর

News Desk

তারা গণতন্ত্রের শত্রু : সালাহউদ্দিন আহমেদ

News Desk

৭২-এর সংবিধান রক্ষার চক্রান্ত রুখে দিতে কাজ করছি : নাহিদ ইসলাম

News Desk

যাদের কোরবানি কবুল হয় না

brs@admin

দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় : তারেক রহমান

News Desk

পশ্চিম উপকূলে ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ আক্রমণ

News Desk
Translate »