26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

নির্বাচনি গণসংযোগে জামায়াতের আমির

ঢাকা-১৫ আসনে নির্বাচনি প্রচারণায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান জুমার নামাজ আদায় ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়, গণসংযোগ করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-১৫ আসনের রাজধানীর মিরপুর-১৩ নম্বরে জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা ও জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি।

জুমার আগে তিনি মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তাসলিম। পরে আমিরে জামায়াত এলাকায় গণসংযোগ করেন।
বিআরএসটি/এসএস

Related posts

বিশ্ব রেকর্ড গড়ার পর আরেক কীর্তির দিকে ছুটছেন সাকিব

News Desk

রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন খায়রুল হক: মির্জা ফখরুল

News Desk

বিশ্বকাপের আগেই নিষিদ্ধ জোন্স

News Desk

জাবিতে ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

News Desk

আইপিএল থেকে বাদ পড়ে হতাশ মুস্তাফিজ

News Desk

ফ্যাসিস্ট হাসিনাকে বিদায়েও প্রেরণা যুগিয়েছে একুশে ফেব্রুয়ারি: রিজভী

brs@admin
Translate »