BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

দেশের সম্পদ পাচারকারীরা দেশপ্রেমিক নয় : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, দেশের উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি। দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সকল রাজনৈতিক দল একমত থাকলে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে কোনো বাধা থাকবে না। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। আজ শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী সীরত মাহফিলের ১৬তম দিনের ধর্মীয় আলোচনায় তিনি এসব কথা বলেন।

দেশের সম্পদ লুট করে যারা বিদেশে পাচার করছে, তারা দেশপ্রেমিক নয় উল্লেখ করে খালিদ হোসেন আরো বলেন, বাংলাদেশকে খোলাফায়ে রাশেদীনের শাসনের আদলে সাজাতে হবে, যাতে দেশে কোনো বৈষম্য নয়, কেবল শান্তি বিরাজ করে।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলম জিহাদির সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরকার সরওয়ার আলম ও সীরত মাহফিল পরিচালনা কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিল্ডার্সের স্বত্বাধিকারী নাসির উদ্দিন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফারুক হোসাইন প্রমুখ।
বিআরএসটি/এসএস

Related posts

দেশে ফিরেছেন মানবাধিকারকর্মী শহিদুল আলম

News Desk

‘সম্ভাব্য যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে তুরস্ক

brs@admin

চট্টগ্রামের কনটেইনার টার্মিনালে বিনিয়োগে আগ্রহী আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড

brs@admin

দেয়ালে পিঠ ঠেকে গেছে, বিশাল পরিবর্তনের আভাস বাংলাদেশ শিবিরে

News Desk

নেপালের অন্তর্বর্তী সরকার প্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

News Desk

একটি ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন বানচালে কাজ করছে : ইয়ামিন মোল্লা

News Desk