শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

সরকারি আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা বরখাস্ত

সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে সরকারি বাসা বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা-২ থেকে পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশে এ বিষয়ে জানানো হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালক রাশেদ আহাম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন ও সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম। এরমধ্যে রাশেদ আহম্মেদ সাদী ও বিলাল হোসাইনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে আবাসন পরিদপ্তর থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) অনুযায়ী এই ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সেল গঠন

brs@admin

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

News Desk

নুরের ওপর হামলা: জামায়াত সেক্রেটারির নিন্দা

News Desk

যাত্রী নিয়ে মেঘনায় স্পিডবোট ডুবি

brs@admin

সরকারকে কঠোর হওয়ার পরামর্শ জামায়াতের

News Desk

গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

News Desk
Translate »