BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বুধবার (১৭ সেপ্টেম্বর) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে।

সাক্ষাতকালে, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা এবং ইইউ সহায়তায় দেশে সামরিক শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বিআরএসটি/এসএস

Related posts

পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ

News Desk

প্রধান উপদেষ্ঠার জরুরি বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

brs@admin

স্বর্ণের দাম কমল

News Desk

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ৯ সেপ্টেম্বর ২০২৬ এর সূচি

brs@admin

পেট্রোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

News Desk

মোংলা পৌরসভার নতুন প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

News Desk