28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

দুর্গাপূজা গতবারের চাইতে আরও বেশি উৎসবমুখর হবে

এবারের আসন্ন দুর্গাপূজা গতবারের চাইতে আরও বেশি উৎসবমুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর আয়োজনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তবু ২৪ ঘণ্টা পূজামণ্ডপ নজরদারিতে থাকবে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী নানাভাবে সনাতন ধর্মের মানুষকে উস্কে দেয়ার চেষ্টা করছে। তারা অপপ্রচার চালিয়েছে; ৫ লাখ হিন্দুধর্মালম্বী মানুষ দেশ থেকে পালিয়ে গেছে এবং কান্তজীর মন্দির ভেঙে ফেলা হয়েছে।

এদিকে, গুজব প্রতিরোধে সতর্ক থাকতে সংবাদকর্মীদের আহ্বান জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের মহাসচিব এস. এন. তরুণ দে।
বিআরএসটি/এসএস

Related posts

মেট্রোরেলের পূর্ণ নিয়ন্ত্রণ চায় ডিটিসিএ

News Desk

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

News Desk

জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

brs@admin

পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে : হাফিজ

News Desk

পানামাকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকল ক্রোয়েশিয়া

brs@admin

গাজার উদ্দেশে যাওয়া শহিদুল আলমের প্রশংসায় তারেক রহমান

News Desk
Translate »