33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ : শ্রম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না বাংলাদেশ, বরং আশ্রিতদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ সরকার।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরডাপ মিলনায়তনে রোহিংগা ইস্যুতে এক আলোচনায় এ কথা জানান তিনি।
তিনি জানান, অন্তবর্তী সরকার আশা করছে সামনের বছর রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে পারবে। আন্তর্জাতিক সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তবে কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে সরকার।
এসময় কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু একটি আন্তর্জাতিক সমস্যা নয়। বরং এটি রাজনৈতিক, সামরিক ও ভূরাজনৈতিক সমস্যা। তাই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

চারবার ফোন করেছেন ট্রাম্প, ধরেননি মোদি; জার্মান পত্রিকার প্রতিবেদন

News Desk

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

brs@admin

নিঃশর্ত ক্ষমা চাইলেন ডা. শফিকুর রহমান

brs@admin

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

News Desk

‘আমি অবশ্যই আল্লাহকে ডাকব, পাশাপাশি অভিনয়ও করব’: অমিত হাসান

News Desk

‘স্বৈরাচারী সরকার তরুণদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল’ : আসিফ মাহমুদ

brs@admin
Translate »