BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

পাঁচ দফা দাবিতে জামায়াতের তিনদিনের কর্মসূচি

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির আওতায় আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল ছাড়াও ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও এর অর্জন ব্যর্থ হবে। এছাড়া এর ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন না করা হলে ফ্যাসিবাদ ফিরে আসবে।
জামায়াতের এই নায়েবে আমির বলেন, শুরু থেকেই পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ এসব দাবি জানিয়ে আসলেও সরকার তাতে কর্ণপাত করছে না। তাই দাবি আদায়ে গণআন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিন সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।
২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
বিআরএসটি/এসএস

Related posts

গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

News Desk

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

News Desk

পারিবারিক গল্পে প্রশংসা কুড়াচ্ছেন আরশ ও সুনেরাহ্

rahman himel

প্রয়োজনে আহতদের চিকিৎসা বিদেশে হবে : আসিফ নজরুল

News Desk

বিদেশ সফরে যেতে দেয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

News Desk