26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে হঠাৎই কেঁপে উঠে রাজধানী ঢাকা।
বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ৬ দেশে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।
এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য আসামের ঢেকিয়াজুলিতে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে ভারতসহ ছয় দেশ কেঁপে উঠেছে। ভূমিকম্পটির উৎপত্তি বেশি গভীরে না হওয়ায় ভূমিকম্পের কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছে।
এদিকে, জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বলছে, রোববার উত্তর-পূর্ব ভারতে ৫.৭১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।
বিআরএসটি/এসএস

Related posts

হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারে বেগ পেতে হয়েছে : ডিবি

brs@admin

এবার জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

News Desk

নেপালে ভয়াবহ বন্যায় বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ, নিহত অন্তত ১৭

News Desk

হোয়াটসঅ্যাপে হ্যাকারদের প্রতারণার ৪ কৌশল

brs@admin

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

brs@admin

শিক্ষাবিদ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

News Desk
Translate »