28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটা আমাদের অন্তর্বর্তী সরকারের কমিটমেন্ট। 
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, রাজনৈতিক দল থাকলে মতপার্থক্য থাকবেই। না হলে ভিন্নদল কেন হয়? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন। সেজন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকবেই। কিন্তু আমরা আবারও বলছি, নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে।
পরে শহরে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রেস সচিব। আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে বাভুমাদের আয় ৪৩ কোটি, বাংলাদেশের কত?

brs@admin

গাজা যুদ্ধবিরতি আলোচনায় সম্মত ইসরাইল

brs@admin

পিএসজির বিজয়–উন্মাদনা রূপ নিল সহিংসতায়: নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫০০

brs@admin

রূপসা নদীতে পড়ে স্কুল ছাত্র নিখোঁজ

News Desk

ঈদুল আজহার দিন বন্ধ থাকবে মেট্রোরেল

brs@admin

১৫০ উপজেলার প্রাথমিক স্কুলে খাবার পাবে শিক্ষার্থীরা

brs@admin
Translate »