32.9 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

১২ অক্টোবর শেষ হবে ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন

২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া হজের প্রাথমিক নিবন্ধন নিয়ে জরুরি বার্তা দিয়েছে সরকার। সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে, এই বার্তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শেষ হবে আগামী ১২ অক্টোবর। নির্ধারিত এই সময়সীমার পর আর নিবন্ধনের সুযোগ বাড়ানো হবে না।
বুধবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।
চলতি বছরের ২৭ জুলাই থেকে ২০২৬ সনের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। হজে গমনেচ্ছুক ব্যক্তিরা প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে পারবেন। পরবর্তীতে হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে এ বছরের ১২ অক্টোবরের মধ্যে প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। অন্যথায় হজ পালনে অনিশ্চয়তা দেখা দিতে পারে। এ বিষয়ে সোমবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় জানানো হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগামী মৌসুমে বাড়িভাড়া চুক্তির আগে হজ ফ্লাইট সিডিউল চূড়ান্ত করা, কোরবানির টাকা নুসুক মাসার প্ল্যাটফর্মে প্রদান, এবং মেডিকেল ফিটনেস সনদ ছাড়া হজে গমন না করার নির্দেশ দিয়েছে।
সরকারি মাধ্যমের হজযাত্রীরা ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও বায়তুল মোকাররম অফিস এবং আশকোনা হজ অফিস থেকে নিবন্ধন করতে পারবেন। অপরদিকে বেসরকারি মাধ্যমে হজ পালনে ইচ্ছুকদের অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করতে হবে।
সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও বিমান ভাড়া নির্ধারণের পর দ্রুত সময়ের মধ্যে ২০২৬ সনের হজ প্যাকেজ ঘোষণা করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বিআরএসটি/এসএস

Related posts

বিগত বছরে সরকার আয়নাঘরের মাধ্যমে স্বৈরাচারী হয়ে উঠেছিল : প্রেস সচিব

News Desk

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা

News Desk

বাংলাদেশের ভেতর দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত

brs@admin

টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত

News Desk

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৪জন

News Desk

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, শিক্ষার্থীসহ ১৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

News Desk
Translate »