BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ

ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের বাগদান সম্পন্ন হয়েছে।

৩১ বছর বয়সী রদ্রিগেজ সোমবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এ খবর জানান।

ছবিতে তার আঙুলে দেখা যায় বড় একটি আংটি। স্প্যানিশ ভাষায় ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, রাজি আছি। এ জীবনে ও সব জীবনে।’

রদ্রিগেজ ও ৪০ বছর বয়সী রোনালদোর দুটি কন্যাসন্তান রয়েছে। রদ্রিগেজ রোনালদোর অন্য তিন সন্তানের লালন-পালনেও ভূমিকা রেখেছেন। ২০২২ সালে এ দম্পতির নবজাতক যমজ পুত্র সন্তানের একজনকে হারান।

রোনালদো ২০১৬ সালে রদ্রিগেজের সঙ্গে পরিচিত হন। তখন তিনি (রদ্রিগেজ) মাদ্রিদের একটি গুচি দোকানে কাজ করতেন।

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রোনালদো বর্তমানে সৌদি আরবের আল-নাসর দলে খেলছেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

আখতারুজ্জামানকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালেন সাদিক কায়েম

rahman himel

পানিহাট্টা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন করলো বিএসএফ

News Desk

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

News Desk

ভয়াল রূপে পর্দায় আসছেন কাজল

brs@admin

নির্বাচনী দায়িত্বে বিতর্কিত কর্মকর্তাদের না রাখার আহ্বান বিএনপির

News Desk

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ফ্রান্সসহ ১৫টি দেশের আহ্বান

News Desk