BRS TIMES
প্রচ্ছদবিনোদন

‘একেবারে ছোট পরিসরেই সব হয়েছে’ সন্ধ্যায় কি জানাবেন তাশরীফ খান?

‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে ভক্ত-অনুরাগীদের কাছে পরিচিত জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান। গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন তিনি।

মাঝে মধ্যেই বিয়ে নিয়ে ফানি পোস্ট করে থাকেন এ অভিনেতা । এবার রহস্যময় এক পোস্ট দিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, একেবারে ছোট পরিসরেই সব হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

তার এ পোস্টে নেটিজেনদের অনেকেই ভাবছেন এ সংগীতশিল্পী বিয়ে করেছেন।  তবে ধোয়াশা কাটিয়ে একই পোস্টের কমেন্ট বক্সে তিনি লিখেছেন, ‘এত ভাগ্যবান ও হইনাই যে শীত আসার আগেই আমার বিয়ে হয়ে যাবে।’

ওই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘ঝামেলা মাথায় নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত ছিল।’ আরেকজনের লেখেন, ‘যা ভাবছো, তা না।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

মার্কিন স্বার্থে মানবাধিকার মিশন খুলতে দেওয়া হবে না: হেফাজতে ইসলাম

News Desk

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু

News Desk

আবার শুল্কের তালিকায় বাংলাদেশ ‐ ট্রাম্পের নিশানায় ১৬ দেশ

rahman himel

ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

News Desk

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

News Desk

যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম চালাবে ইসি

News Desk