28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

আইএইএ সম্মেলনে পারমাণবিক স্থাপনা রক্ষায় খসড়া প্রস্তাব পেশ করবে ইরান

ইরান আসন্ন ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সাধারণ সম্মেলনে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলাকে অগ্রহণযোগ্য ঘোষণা করে একটি খসড়া প্রস্তাব পেশ করবে ইরান।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান বর্তমানে একটি প্রস্তাবের খসড়া প্রস্তুত করছে এবং তা সম্মেলনে উপস্থাপন করবে।

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিকের সমালোচনার জবাব দেন, যিনি রাশিয়াকে এর আগে ইরানের একটি প্রস্তাব সমর্থনের কারণে অভিযুক্ত করেছিলেন। উলিয়ানভ বলেন, ওই সাংবাদিক আসলে আইএইএ বোর্ড অব গভর্নরস এবং সাধারণ সম্মেলনের পার্থক্যই জানেন না, যেখানে ইরান তার প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, রুশবিরোধী প্রচারকারীদের এমন আলোচনায় নামার আগে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত, যাতে নিজেদের এমন বিদ্রূপাত্মক ও পরস্পরবিরোধী অবস্থানে না ফেলেন।

আইএইএ সাধারণ সম্মেলন আগামী ১৫ সেপ্টেম্বর ভিয়েনায় শুরু হবে এবং এটি পাঁচ দিন ধরে চলবে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে নিয়োগ দিলেন ট্রাম্প

News Desk

প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে

News Desk

আ. লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

News Desk

হাইকোর্টে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হত্যা মামলায় আগাম জামিন আবেদন নাকচ

News Desk

শতাধিক সাব-ইন্সপেক্টরকে পদোন্নতি

News Desk
Translate »