BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গুলশানের চেয়ারপার্সন অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 
সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

সারাদেশে আরও ১৫৩৩ জন গ্রেফতার

brs@admin

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল, নতুন অধ্যাদেশ জারি

brs@admin

সন্ত্রাস দমনে ক্রসফায়ারে যাবে না সরকার: আইনমন্ত্রী

News Desk

দুদক মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপকে

rahman himel

সংসদ নির্বাচন: আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল, কাল পরিবহন চলাচল বন্ধ

News Desk

রাউজানে নাশকতা মামলার আসামি গ্রেপ্তার

News Desk