26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনাম

ধর্ষণের অভিযোগে ভারতীয় অভিনেতা গ্রেপ্তার

ভারতীয় হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর। ধর্ষণের অভিযোগে বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত ১১ আগস্ট এক হাউস পার্টিতে অভিনেতা আশিস কাপুরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করলে সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

আগস্টের মাঝামাঝি অভিযোগ দায়ের হলেও গ্রেপ্তারে দেরির কারণ জানতে চাইলে পুনে নর্থের পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া জানান, অভিযোগের পর থেকেই আশিস পলাতক ছিলেন। তবে তার গতিবিধি পুলিশের নজরদারিতে ছিল। তিনি আরো জানান, আশিস প্রথমে গোয়াতে যান। তারপর সেখান থেকে যান পুনেতে। সেখান থেকে পুলিশের জালে ধরা পড়েন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

দিল্লিতে ভবন ধসে নিহত ৪, আটকা পড়েছেন অনেকে

brs@admin

জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে : সালাহউদ্দিন

News Desk

স্বেচ্ছাসেবক লীগ নেতা লিপু গ্রেপ্তার

News Desk

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

brs@admin

কানাডা বিমানবন্দরে উল্টে গেছে যাত্রীবাহী বিমান, আহত ১৫

brs@admin
Translate »