26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন তারেক মো. আরিফুল ইসলাম। এর আগে তিনি জেনেভায় বাংলাদেশের জাতিসংঘ অফিসসমূহে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পাওয়ায় পর পদটি কয়েক মাস ধরে খালি ছিল।

আরিফুল ইসলাম ২০২৪ সালের জুন মাসে জেনেভায় জাতিসংঘ অফিসসমূহে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পান, যেখানে তিনি রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত করেন। এর আগে তিনি শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা আরিফুল ইসলাম ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশলে স্নাতক এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে কূটনীতি ও বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, মানবাধিকার ও অভিবাসন বিষয়ে তার বিশেষ আগ্রহ রয়েছে। কূটনৈতিক জীবনে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি, কলকাতায় উপ-হাইকমিশনে কর্মরত থাকা ছাড়াও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিআরএসটি/এসএস

Related posts

নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে: ঢামেক পরিচালক

News Desk

ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে নেই এনসিপি : নাহিদ

News Desk

সারাদেশে বিশেষ অভিযানে ১৪৫২ জন গ্রেফতার

brs@admin

অসাধু চক্রের হাত ঘুরে ৬৯০ টাকার গ্যাস ১৫০০ টাকায় বিক্রি!

brs@admin

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৭ দিন রিমান্ড

News Desk

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসীসহ ৪জন গ্রেফতার

News Desk
Translate »