27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতিশিক্ষাশিরোনাম

আজ ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনটি আজ বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালত বলেছেন, বুধবার (৩ সেপ্টেম্বর) শুনানির জন্য নির্ধারণ করা হলো। সেই সময় পর্যন্ত স্থগিতাদেশ বাড়ানো হলো।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। এ বিষয়ে শিশির মনির জানান, ‘বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য ১ নম্বর আইটেম হিসেবে থাকবে।’
এ ছাড়াও মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি বুধবারের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে। বিষয়টি কার্যতালিকায় এক নম্বর ক্রমিকে রাখা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
বিআরএসটি/এসএস

Related posts

বাসে অগ্নিসংযোগের চেষ্টা, শ্যামপুরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

News Desk

শহরের ২৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো যশোর পৌরসভা

brs@admin

রাতের আঁধারে কিছু করতে চাই না : সিইসি

News Desk

‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর হুমকি রাহুল গান্ধীর

News Desk

নুরের নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে : রাশেদ খাঁন

News Desk

সরকার সঠিক ইতিহাস তুলে ধরতে পারেনি : নুর

News Desk
Translate »