BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

হৃদরোগের ঝুঁকি বাড়ায় মুখের ব্যাকটেরিয়া: গবেষণা

মুখগহ্বরের সাধারণ ব্যাকটেরিয়া হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে।  সাম্প্রতি এক ফিনিশ গবেষণায় এই তথ্য উঠে এসেছে,যা দাঁতের স্বাস্থ্য এবং হৃদরোগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে তুলে ধরেছে।

গবেষকরা দেখতে পেয়েছে, মুখে পাওয়া যায় এমন ব্যাকটেরিয়া হৃদ্যন্ত্রের ধমনী প্রাচীরে প্রবেশ করতে পারে এবং সেখানে একটি ঘন প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যাকে বায়োফিল্ম (biofilm) বলা হয়। এই বায়োফিল্ম ব্যাকটেরিয়াগুলোকে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ও ওষুধের প্রভাব থেকে রক্ষা করে।

তবে যখন এই বায়োফিল্ম ভেঙে পড়ে, তখন রক্তনালিতে প্রদাহ সৃষ্টি হয়। এতে ধমনীর প্রাচীর দুর্বল হয়ে পড়ে এবং রক্ত জমাট বাঁধার আশঙ্কা বেড়ে যায়। ফলস্বরূপ, ধমনী বন্ধ হয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি দেখা দেয়।

গবেষণার ফলাফল

ফিনল্যান্ডে পরিচালিত এই গবেষণায় হঠাৎ হৃদ্রোগে মারা যাওয়া ব্যক্তিদের টিস্যু নমুনা এবং হার্ট সার্জারি করা ৯৬ জন রোগীর ধমনী থেকে নমুনা নেওয়া হয়।

গবেষণায় দেখা গেছে, প্রায় ৬০ শতাংম রোগীর ধমনী প্রাচীরে ভিরিডান্স স্ট্রেপ্টোকোক্কাস (viridans streptococci) নামক ব্যাকটেরিয়া পাওয়া গেছে — যা সাধারণত মানুষের মুখে থাকে।

বিশেষজ্ঞরা বলেছেন, এই ব্যাকটেরিয়াগুলোর উপস্থিতি কাকতালীয় নয়; বরং এগুলো ধমনীর ভেতরের চর্বিযুক্ত সুরক্ষা স্তরকে দুর্বল করে তোলে, যার ফলে তা সহজেই ফেটে যেতে পারে এবং প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দাঁতের যত্নে অবহেলা করা উচিত নয়, কারণ খারাপ মৌখিক স্বাস্থ্য সরাসরি হৃদরোগের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

পরামর্শ

দাঁত ও মাড়ি পরিষ্কার রাখা এবং হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী

News Desk

সরকারের সমালোচনা নিয়ে শক্ত সাংবাদিকতা হচ্ছে না : শফিকুল আলম

brs@admin

জাতিসংঘ অধিবেশন শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

News Desk

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালিত

brs@admin

উত্ত গাজায় ৫ ইসরাইলি সেনা নিহত

brs@admin

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মির

brs@admin