BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো ঘোষণা করেছেন, তার দেশ এই মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং ইসরায়েলের ওপর ১২টি ‘কঠোর নিষেধাজ্ঞা’ আরোপ করবে।
ম্যাক্সিম প্রেভোট মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে! এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’
প্রেভোট লেখেন, বেলজিয়াম ইসরাইলের ওপর ১২টি ‘কঠোর নিষেধাজ্ঞা’ আরোপ করবে, যার মধ্যে রয়েছে বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ‘ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় নীতি পর্যালোচনা’।
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় মানবিক বিপর্যয়ের আলোকে’ এই ঘোষণা করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

বংশালে ইয়াবাসহ গ্রেপ্তার ১

News Desk

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রত্যাহার

News Desk

ভাইরাল ছবিগুলো আমার নয়; শবনম ফারিয়ার

brs@admin

প্রবল বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত পাকিস্তান, মৃত্যু বেড়ে ৪৫

brs@admin

কংসের মতো হাসিনা দেশ ধ্বংস করে পালিয়ে গেছে: টুকু

News Desk

ইনানীতে রিসোর্টে আগুন, ১০ পর্যটক নিহত; একই পরিবারের ৬ জন

News Desk