28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

আর কত চাচ্ছেন, পাওয়ার হিটিং ইস্যুতে তামিমের প্রশ্ন

মাঠের মেজাজ সংবাদ সম্মেলনেও খানিকটা টেনে আনলেন তানজিদ হাসান তামিম। সাংবাদিকের করা দুটো প্রশ্নের উত্তরে খানিকটা চটেও গিয়েছিলেন। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে চাপ সামলে যেমন শান্ত থেকে সব এগিয়েছেন, এখানেও ব্যতিক্রম হয়নি।

পরপর দুই ম্যাচে লড়াই করতেও পারেনি নেদারল্যান্ডস। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বসেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ে টাইগাররা দেখিয়েছে দৃঢ়তা। তামিমের কাছে তাই জিজ্ঞাসা ছিল, বাংলাদেশ কি বেশি ভালো খেলছে নাকি বেশি খারাপ খেলছেন নেদারল্যান্ডস? উত্তরে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন তামিম।

টাইগার ব্যাটার জানতে চান, ‘আপনার কাছে কী মনে হয়? না মানে আপনার কাছে এটা কী মনে হয়, তা জানতে চাচ্ছি।’ পরে তামিম বলেছেন, ‘আসলে দেখেন এখানে ভালো-খারাপ বলতে কিছু নেই। টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা খেলা, এখানে ছোট-বড় কোনো দল নেই। আগেও বলেছি, এখানে যার দিনে যে ভালো খেলবে, সে-ই জিতবে।’

বাংলাদেশ দলের অনুশীলন সেশনে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের টোটকা যে দারুণভাবে কাজ করছে, তা বোঝাই যাচ্ছে। তানজিদ তামিম, লিটন দাস ও সাইফ হাসানের ব্যাটে চার-ছক্কার ফুলঝুড়ি ছুঁটেছে। প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান তাড়ায় বাংলাদেশের রানরেট ছিল ১০.২২ ও ৭.৮৯। তানজিদের কাছে জানতে চাওয়া হয় আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রসঙ্গে।

তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘আমরা তো আক্রমণাত্মক ক্রিকেটই খেলছি। আর কত আক্রমণাত্মক খেলা দেখতে চাচ্ছেন? পুরো দলকে দেওয়া হয়েছে স্বাধীনতা। সবাই যার যার মতো খেলতে পারবে। যার যে দায়িত্ব, সেটা মাঠে কাজে লাগানোর ব্যাপারে টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে।’

টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুঁইয়েছে সফরকারীরা। ডাচদের বিপক্ষে পরের ম্যাচ আগামীকাল বুধবার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় বসবে লড়াই।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

শিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেপ্তার!

News Desk

মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ

News Desk

২ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ

News Desk

‘নিজেরাও বিপদে আছি’, নুসরাতের গ্রেপ্তার প্রসঙ্গে বাবু

brs@admin

রাজধানীতে জামায়াতে ইসলামীর মহাসমাবেশের ঘোষণা

brs@admin

এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা কাজে না ফিরলে আরও কঠোর হবে সরকার : প্রেস উইং

brs@admin
Translate »