34.7 C
Bangladesh
Saturday, September 19, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

সাবেক সচিব জিয়াউল গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর কাফরুল থানার হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কামরুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত বছরের ১৯ জুলাই কাফরুল থানাধীন মিরপুর-১০ গোলচত্বর বেগম রোকেয়া সরণি শাহআলী প্লাজা মার্কেটের পশ্চিম পাশে বাটা শো-রুমের সামনে আন্দোলনে অংশ নেন ভিকটিম মো. রুস্তম। ঘটনার দিন বিকেলে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রুস্তমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার কাফরুল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
বিআরএসটি/এসএস

Related posts

আজ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন

brs@admin

আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড

News Desk

বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১

News Desk

মহাখালীতে সাততলা বস্তিতে আগুন

News Desk

গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচন দরকার: তারেক রহমান

News Desk

শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

News Desk
Translate »