26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামস্বাস্থ্য

নুরের শারীরিক অবস্থা উন্নতির দিকে: ঢামেক পরিচালক

ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের৷ রোববার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান। 
তিনি বলেন, নুরের চিকিৎসার জন্য নাক, কান, গলা, নিউরো বিশেষজ্ঞসহ ৬ সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে৷ নাক ও চোয়ালের হাড়ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং চোখের ইনজুরি নিয়ে ভর্তি হয়েছিলেন নুরুল হক নুর৷
সময়ের সাথে সাথে ভাঙা হাড় জোড়া লেগে যাবে বলে জানান পরিচালক৷ এছাড়া সবশেষ সিটি স্ক্যান রিপোর্টেও মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি কমে আসছে৷ খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেয়া হবে বলেও জানান তিনি৷
নুর ছাড়াও গণধিকার পরিষদের আরও কয়েকজন নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন৷ এদিকে নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে আসেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। 
বিআরএসটি/এসএস

Related posts

সীমাবদ্ধতার মাঝেও স্বল্প সময়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: রংপুরে সিইসি

brs@admin

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটছে বর্তমান সরকার : ডা. শফিকুর রহমান

News Desk

ভারত সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

News Desk

কুকুরের কান্নায় রক্ষা পেল ৬৭ জনের প্রাণ!

brs@admin

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ১৯২ : মানবাধিকার সংস্থা

News Desk

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বড়’ হামলা

News Desk
Translate »