26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পদ্মা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে আকাশ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকাশ ওই গ্রামের শাহীন আলীর ছেলে এবং লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মার পাড়ে ফুটবল খেলছিল আকাশ। খেলা শেষে তারা নদীতে গোসল করতে নামে। এ সময় মুহূর্তের মধ্যে সে পানিতে তলিয়ে যায়। পরে নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন জেলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। পরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিআরএসটি/এসএস

Related posts

যখনই কোনো ঘটনা ঘটছে তখনই দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে : উপ-প্রেস সচিব

News Desk

কম্বোডিয়া-থাইল্যান্ড যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

News Desk

লেজার অস্ত্রে ভারতের সাফল্য, বাংলাদেশের জন্য যে বার্তা

News Desk

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি চুক্তি স্বাক্ষর

News Desk

শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক : মির্জা ফখরুল

News Desk

পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কৃষকদলের আলোচনা সভা

News Desk
Translate »