26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একইসঙ্গে, ইট-পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জাপার নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন। আর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার।
এদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আতিকুল আলম খন্দকার বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে বলতে পারবো।
গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ ছিল। কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ শেষে আমরা পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইটেঙ্গেল মোড়া যাওয়ার পথে জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় পেছন থেকে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় জাতীয় পার্টির অফিসের সামনে ৩-৪শ’ লোক ছিল। আমাদের ধারণা জাতীয় পার্টি ছাড়াও সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ছিল।
তিনি আরও জানান, এই ঘটনায় আমাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের অনেককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

মণিরামপুরে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচার ঢাকা মেডিকেলে মৃত্যু

News Desk

থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০

News Desk

প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক

News Desk

আল্লাহ ছাড়া কেউ নির্বাচন ঠেকাতে পারবে না

News Desk

স্টেজ শোতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কুমার বিশ্বজিৎ

brs@admin

ভারতে র‍্যাগিংয়ের নামে শিক্ষার্থীকে ইলেকট্রিক শক

News Desk
Translate »