31 C
Bangladesh
Saturday, September 19, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ধানের শীষ প্রতীকের আলাদা ব্যালট ছাপানো হবে : চান্দিনা যুবদল আহবায়ক

কুমিল্লার চান্দিনায় যুবদল নেতার এক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বক্তব্যে তিনি দাবি করেন, ‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ প্রতীক থাকবে।’
ভাইরাল হওয়া বক্তব্যটি দিয়েছেন চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের। শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে বক্তব্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তথ্য অনুযায়ী, ওই বক্তব্যটি গত ১৬ আগস্ট বিকেলে উপজেলার গল্লাই উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে দেয়া হয়। প্রায় ১০ সেকেন্ডের ভিডিওতে আবুল খায়েরকে বলতে শোনা যায়, ‘ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখব। প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো। যেখানে ধানের শীষ থাকবে। ধানের শীষ থাকবে চান্দিনায়।’
কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভূইয়া গণমাধ্যমকে বলেন, আমি বক্তব্যটি শুনিনি। শোনার আগে মন্তব্য করতে পারব না।
বিআরএসটি/এসএস

Related posts

যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব-বুবলী, যা বললেন অপু বিশ্বাস

News Desk

ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর

brs@admin

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা

News Desk

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর

brs@admin

লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, মৃত্যুর খবর গুজব

News Desk

নদীতে মিলল ইজিবাইক চালকের মরদেহ

News Desk
Translate »