28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিক্ষাশিরোনাম

কারাগারে ডাকসুর ভিপি প্রার্থী জালাল

হত্যাচেষ্টা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় হত্যাচেষ্টার মামলা করে। এরপর মামলায় গ্রেফতার দেখিয়ে জালাল আহমদকে আদালতে পাঠানো হয়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে রুমমেটের ওপর হামলা চালিয়ে জখম করেন তিনি। আহত শিক্ষার্থী মো. রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। ঘটনার পরপরই হলের অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে আজ সকালে চিকিৎসা শেষে তিনি হলে ফিরেছেন।

অন্যদিকে মধ্যরাতেই পুলিশে সোপর্দ করা হয় অভিযুক্ত জ্বালাময়ী জালালকে। একইসঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীকে মৌখিকভাবে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন হল প্রভোস্ট। বিকেলে সিন্ডিকেট সভায় এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন।
বিআরএসটি/এসএস

Related posts

গোপালগঞ্জের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি

News Desk

হানিমুনে কোথায় ঘুরছেন মেহজাবীন-রাজীব?

News Desk

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূতসহ নিহত ৪

News Desk

নবাগত উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

brs@admin

‘অগ্নিপরীক্ষায়’ জাপানের প্রধানমন্ত্রী

News Desk

একদিনে ইউক্রেনের ২৩২ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

brs@admin
Translate »