BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

সংস্কারে যারা বাঁধা হবে, কাউকেই ক্ষমা নয় : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকেই ক্ষমা করা হবে না।

রোববার (২৪ আগস্ট) রাতের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না।
সারজিস আলম আরও উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি যারা করবেন, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে। তার আগে নয়।
সারজিস সতর্ক করে বলেন, সাধু সাবধান। কে কী করছেন বা করতে চাচ্ছেন, কোনো কিছুই গোপন থাকবে না। জনগণ এত ভালো না।
বিআরএসটি/এসএস

Related posts

‘হতাশ’ নেতানিয়াহু, দ্রুত যুদ্ধের মাঠে চান ট্রাম্পকে

brs@admin

হেরোইনসহ মা-ছেলে আটক

brs@admin

চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

News Desk

শাহবাগ অবরোধ করেছে এমপিওভুক্ত শিক্ষকরা

News Desk

বাংলাদেশ বিমানের চাকা চুরি: দুই কর্মকর্তা বরখাস্ত

News Desk

বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে সড়ক অবরোধ ‎

News Desk