BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনাম

কোর্ট চলাকালীন সুপ্রিম কোর্টের আইনজীবীর মৃত্যু

কোর্ট চলাকালীন অসুস্থ হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুল আমিন মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে হাইকোর্টের অ্যানেক্স ২৫ নম্বর বেঞ্চে মামলা চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মী আইনজীবীরা নুরুল আমিনকে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আমাদের সহকর্মী সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুল আমিন মিয়া আজ সোমবার কোর্ট চলাকালীন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দুপুরের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কোনো বিচারকার্য পরিচালিত হয়নি। মরহুমের জানাজা আজ বিকেল ৫টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, তিনি অনেক সহজ-সরল মানুষ ছিলেন। আল্লাহ আমাদের এই প্রিয় বিজ্ঞ বন্ধুকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তার পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দান করুন।
বিআরএসটি/এসএস

Related posts

বাণিজ্যে শুল্ক ছাড় নিয়ে নতুন আদেশ ট্রাম্পের

News Desk

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় নিহত ১

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন আইসেস্কো মহাপরিচালক

News Desk

প্রিন্টিং মেশিনের আড়ালে এলো জাল স্ট্যাম্প আর প্রসাধনী

rahman himel

মির্জা ফখরুলের সঙ্গে সিছিলের সৌজন্য সাক্ষাৎ

News Desk

নির্বাচন বানচালে দেশে গণ্ডগোলের আশঙ্কা হাফিজ উদ্দিনের

brs@admin