15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

বিশ্ব রেকর্ড গড়ার পর আরেক কীর্তির দিকে ছুটছেন সাকিব

টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট এবং ৭ হাজার রানের ডাবল পূরণের মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। এবার ছুটছেন আরও এক কীর্তির পথে। সে কীর্তি ম্যাচসেরার।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) রোববার অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন ৩৮ বছর বয়সি সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে ৪৪ বার ম্যান অব দ্য ম্যাচ হলেন সাকিব। এর মাধ্যমে ১০৭ ম্যাচ কম খেলেই ছুঁয়ে ফেলেছেন ক্যারিবীয় অলরাউন্ডারকে।

সাকিবের ঠিক ওপরে এখন অ্যালেক্স হেলস। ৫০৬ ম্যাচ খেলে ৪৫ বার ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন ইংলিশ ব্যাটার। ৭১০ ম্যাচ খেলে ৪৭ বার সেরা হয়েছেন কাইরেন পোলার্ড। হেলস ও পোলার্ড খেলছেন এবারের সিপিএলে। ম্যাচসেরার রেকর্ডে নিজেদের আরও এগিয়ে নেয়ার সুযোগ তাদের আছে।

৪৮৬ ম্যাচ খেলে ৪৮ বার সেরা হয়ে রেকর্ডের দুইয়ে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনিও খেলছেন এবং এই কীর্তিতে এগিয়ে নেয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে ক্রিস গেইলের ক্যারিয়ার শেষ। আপাতত সবাইকে ছাড়িয়ে বেশকিছুটা এগিয়ে আছেন তিনি। ৬০ বার ম্যাচসেরা হয়েছেন তিনি ৪৬৩ ম্যাচ খেলেই। ম্যাক্সওয়েল-সাকিবদের সামনে রয়েছে গেইলকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।

এদিকে ৫০০ উইকেট ও ৭ হাজার রানের ‘ডাবল’ স্পর্শ করে সাকিব বলেছেন, ‘এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। লম্বা ক্যারিয়ারে, যা অর্জন করতে পেরেছি, আমি খুশি।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান

News Desk

ক্ষমতায় এলে কাউকে কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না : জামায়াত আমির

News Desk

নগদের গ্রাহকদের অর্থ ঝুঁকিতে : বাংলাদেশ ব্যাংক

brs@admin

যদি বলা হয় বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে, তাহলে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : মির্জা ফখরুল

News Desk

বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

আর্জেন্টিনাসহ ৬ দেশকে ফিফার জরিমানা

News Desk
Translate »