32.8 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে (গণপরিষদ) অংশগ্রহণ করতে চাই। এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না।

রোববার (২৪ আগস্ট) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ-বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি-সংস্কার ও বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নেই। নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।
নাহিদ ইসলাম আরও বলেন, গণঅভ্যুথানের পর দেশের মানুষের কাছে আমরা যেন বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি। ফলে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো।
বিআরএসটি/এসএস

Related posts

উপদেষ্টা রিজওয়ানার গাড়িবহরে হামলা

brs@admin

যুক্তরাজ্য সফরে বিতর্ক পিছু ছাড়ছে না ড. ইউনূসের

brs@admin

সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

brs@admin

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রীসের বিস্তীর্ণ এলাকা

News Desk

ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

News Desk

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২

News Desk
Translate »