28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

খিলগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ার একটি আবাসিক বাসা থেকে মুস্তাফিজুর রহমান (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় খিলগাঁও থানা পুলিশ। মুস্তাফিজুর কিশোরগঞ্জ জেলা বাজিতপুর থানা এলাকা তাহের উদ্দিনের ছেলে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে খিলগাঁও মেরাদিয়া ভূঁইয়াপাড়ার আবাসিক বাসার নিচ তলার একটি রুম থেকে দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।আমরা স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন মুস্তাফিজুর। তবে ময়নাতদন্তে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মুস্তাফিজুরের সহকর্মী শাহিন জানান, মোস্তাফিজ একটি দোকানে কাজ করতেন। এক সপ্তাহ আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে ওই বাসায় মুস্তাফিজ একাই ছিলেন। তবে কেনো তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এ বিষয়টি আমরা জানতে পারিনি।
বিআরএসটি/এসএস

Related posts

যারা জনমতকে ভয় পায় তারাই গণভোটের বিপক্ষে : অধ্যাপক মুজিবুর

News Desk

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অভিষেক বচ্চন!

brs@admin

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের প্রস্ততি চলছে ইরানে

News Desk

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

brs@admin

২৪’র নির্বাচন ডামি ও প্রহসনের ছিল : আদালতে হাবিবুল আউয়াল

brs@admin

বাংলাদেশে কারও কোনও নিরাপত্তা ঝুঁকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk
Translate »