BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

উত্তর কোরিয়ার সেনাদের ওপর গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সেনাদের বিরুদ্ধে সীমান্তের কাছে সতর্কীকরণ গুলি চালানোর অভিযোগ করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং দাবি করেছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী একটি মেশিনগান থেকে উত্তর কোরিয়ার সেনাদের দিকে ১০টিরও বেশি গুলি চালিয়েছে।

সিউলকে কড়া প্রতিক্রিয়া জানিয়ে সতর্ক করে দিয়ে পিয়ংইয়ং বলেছে, দক্ষিণ কোরিয়ার কর্মকাণ্ড উত্তেজনাকে “অনিয়ন্ত্রণযোগ্য” পর্যায়ে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করছে। শনিবার (২৩ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় কিম জং উনের প্রশাসন।

পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) দেশটির পিপলস আর্মির ভাইস চিফ অফ দ্য জেনারেল স্টাফ কো জং চোলকে উদ্ধৃত করে বলেছে, দক্ষিণ কোরিয়ার উচিত তাদের “পূর্বপরিকল্পিত এবং ইচ্ছাকৃত” উস্কানি বন্ধ করা। কো জং গুলি বর্ষণের বিষয়টি নিশ্চিত করে একে “সামরিক সংঘাতের উসকানি” হিসেবেও বর্ণনা করেছেন।
বিআরএসটি/এসএস

Related posts

আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin

সিলেটে বিএনপির জনসভা, আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ

News Desk

ব্যান্ডের কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

News Desk

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

News Desk

ড. ইউনূসের বিরুদ্ধে মানহানি মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল

News Desk

সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চায় জামায়াত

News Desk